জকিগঞ্জে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ ও মালামাল জব্দ
প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৫:০১:৫১ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু-মহিষ ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সদর থেকে একটি অভিযানিক দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও একটি পিকআপ আটক করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।
এছাড়া লোভাছড়া বিওপি’র একটি অভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৩০ কেজি পেঁয়াজ, ৫০ কেজি চিনি ও একটি মোটরসাইকেল জব্দ করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন,জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামাল কাস্টম্সে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শুভ প্রতিদিন/এমকে