প্রকাশিত

১১/১১/২০২৫ ১২:৩০:০৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:৩০:০৩ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে। এসব পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দোকানদাররা পালিয়ে যায়। পরে মেসার্স মুন বাণিজ্যায়ন ও জয়গুরু বাণিজ্যায়ন নামের দুটি দোকান তল্লাশি করে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া অভিযানে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক এজাহারনামীয় চারজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে