সৌদিকে হুঁশিয়ারি হুথিদের
ইয়েমেন অবরোধে সৌদিকে হুঁশিয়ারি হুথিদের
প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৪:১১:৪২ অপরাহ্ন
ছবি: ।
ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সৌদি আরবের জন্যই বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি ছুড়েছে দেশটির হুথি-নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস। বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও সৌদি ইয়েমেনে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এখন স্থানীয় মিত্র ও সশস্ত্র গোষ্ঠীর ওপর নির্ভর করেও তারা সফল হবে না। আবু রাস বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক ও রাজনৈতিক শক্তি নিয়েও ইয়েমেনের জনগণকে পরাজিত করতে পারেনি। কিন্তু সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি। তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশটির সম্পদ দখল এবং সামাজিক কাঠামো দুর্বল করার প্রচেষ্টা শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। গত সপ্তাহে হুথিরা সৌদি আরবের রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সৌদিসহ তিন দেশকে সতর্ক করে দিয়েছে ন্যাটো।
এইচ বি বা