প্রকাশিত

০২/০৮/২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুলাউড়া মৌলভীবাজার

ইউনিয়ন তালামীযের উদ্যোগে ছাদিস জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী ও নাজিমদের সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন

ছবি: ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ছাদিস জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী এবং অত্র ইউনিয়নের দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের বিভিন্ন শাখার নাজিমদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১ আগস্ট) সকাল ১০ঘটিকায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন তালামীযের সভাপতি মোহাম্মাদ মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান ইমন ও আব্দুল্লাহ আল তামিম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মাদ আবুল হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আল-ইসলাহর সহ-সভাপতি মাওলানা ফয়জুর রহমান, লতিফিয়া কারী সোসাইটি কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল ইসলাম, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি মো. শামসুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটির ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শাহিদ খান এবং কুলাউড়া উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক নোমান আহমদ।

‎দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখার নাজিমদের পক্ষে বক্তব্য দেন মির্জাপুর মসজিদের নাজিম ও সাবেক চেয়ারম্যান রফিক আহমদ এবং নওয়াগাঁও জামে মসজিদের নাজিম আবুল কাসেম উসমানী। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, নেতাকর্মী, দারুল কিরাতের নাজিম, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার প্রসারের মাধ্যমে নৈতিক, আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ইসলামী আদর্শে নিজেদের গড়ে তুলে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তার এবং দক্ষ ক্বারী তৈরিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

‎অনুষ্ঠানের শেষপর্বে ছাদিস জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী ও দারুল কিরাতের নাজিমদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



কে ইউ এন