জালাচার নিয়ে দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১২ আটক ৮ জন
প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১০:০০:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাইয়ে জালাচার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হাওরের জালা ক্ষেত নিয়ে আলী আকবর ও মাহবুব মিয়া গ্রুপের মধ্যে পূর্ববর্তী বিরোধের জের ধরে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত মকলেছুর রহমান (৩৫), মুজাহিদ মিয়া (৩০), আব্দুল হেলিম (৪৫), তাজনুর মিয়া (৩৫), মুজাহেদ মিয়া (৫০), মহসিন মিয়া (২২) ও হিরামনি (৬০)–কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস। এ বিষয়ে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটজনকে আটক করে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমকে