কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত টিএইচও ডা. উৎপল দাসের যোগদান
প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৮:০৯:০৮ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে যোগদান করেছেন ডা. উৎপল দাস। সোমবার (১০ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
প্রায় দুই মাসের ব্যবধানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলেন।
যোগদানের প্রথম দিনেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত টিএইচও ডা. উৎপল দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর ডা. উৎপল দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কে ইউ এন