৭ নভেম্বরের চেতনা আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়: এমপি নাছির চৌধুরী
প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৭:২৯:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিটি দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাঁর সহধর্মিণী পারভিন চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। দেশ ও গণতন্ত্রের যেকোনো সংকটে ৭ নভেম্বরের চেতনা আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার ও মাইদুল হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাইদ চৌধুরী ও কয়ছর মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাবেক ছাত্রনেতা শাহ আলম, আল মরিয়াদ তনয়, জুনেদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য তানভির রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেএন