ছবি: সিলেটে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।।
সিলেট নগরীতে নকল সিগারেট বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৭৩ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় তিনটি মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) নগরীর লালদিঘীর হকার্স মার্কেট ও হাসান মার্কেট, বন্দর এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকল সিগারেট বিক্রি ও মজুদের দায়ে তিনটি মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা নকল সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৩১ হাজার ৮৭৩ টাকা।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এবং তানভীর হোসাইন সজীব অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নকল ও অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শুভ প্রতিদিন/এমকে