প্রকাশিত

১৩/০৮/২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে পোড়া তেল ও কাপড়ের রঙে মিষ্টি তৈরি, ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন

ছবি: তেমুখীর মুসলিম সুইটমিটে মোবাইল কোর্টের অভিযান।।

সিলেটের তেমুখী এলাকায় মুসলিম সুইটমিটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

অভিযানে মিষ্টি তৈরিতে পোড়া তেল ও কাপড়ের রঙ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলা দায়ের করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় মিষ্টি তৈরিতে ব্যবহারের জন্য রাখা কাপড়ের রঙ জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ সহযোগিতা করে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে