প্রকাশিত

১৬/০৮/২০২৬ ০৪:৫৪:০৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

৩ খু ন

সিলেটে ৩ খু নে বাবুল চার দিনের রিমাণ্ডে

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৪:৫৪:০৯ অপরাহ্ন

ছবি: ।


সিলেট মহানগরীর রায়নগর এলাকায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমাণ্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে।
শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপ-কমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মনজুরুল আলম।


sa