প্রকাশিত

১৭/০৮/২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান

দিরাইয়ে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞ মো. আদনান হোসেন।
উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস।

এ সময় দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈদূর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হকসহ উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দিরাই উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, কোর রোড নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা তৈরি এবং জিআইএসভিত্তিক তথ্য যাচাই-বাছাইসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


কে ইউ এন