প্রকাশিত

১৭/০৮/২০২৬ ০৮:০৮:০১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সচেতনতা মূলক সভা

গোলাপগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৮:০৮:০১ অপরাহ্ন

ছবি: ।

গোলাপগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ মডেল থানার আয়োজনে সরকারি এমসি একাডেমি গোলাপগঞ্জ এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারি এমসি একাডেমি গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান।

নবম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আরিফিন সাদিকের কোরআন তেলাওয়াত ও দশম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

সভায় সাইবার অপরাধের বিভিন্ন ধরন, এর সামাজিক ও আইনি ক্ষতিকর দিক এবং মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন সাব ইনপেক্টর আঞ্জুমান আনোয়ারা।

প্রধান অতিথি সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ছেলেরা সবচেয়ে বেশি মাদকের দিকে ঝুঁকে পড়ে। মাদক ব্যবহার করে সমাজে কেউ বড় হতে পারে না। এটা বুঝতে হবে, মাদক ব্যবহার করলে সমাজে ঘৃণিত ব্যক্তি হবেন, সমাজে কেউ পছন্দ করবে না।

তিনি আরাও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। স্বাভাবিক ভাবে আমার এ বক্তব্য অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। যুক্তরাজ্যের মতো দেশে স্কুল পড়ুয়া ১৬ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমরা মোবাইল ফোন নিষিদ্ধের কথা বলছি না, তারপরও নিয়ন্ত্রণের কথা বলতে চাই। অভিভাকদের প্রতি অনুরোধ করে এমরান চৌধুরী বলেন, আপনাদের সন্তানদের অন্তত রাত ৮-৯টার পর মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না।

অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো.জিললুর রহমান বলেন, সাইবার অপরাধ ও মাদক দুটিই আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং অনলাইন অপরাধ থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহি উস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুন আহমদ চৌধুরী, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, লেখক ও প্রবাসী সাংবাদিক, আনোয়ার শাহজাহান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এম এ আশিক, পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ প্রমুখ।


কে ইউ এন