প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৪:১০:৪১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চলছে, লন্ডন এক্সপ্রেসকে জরিমানা

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৪:১০:৪১ অপরাহ্ন

ছবি: সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান।


সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। তাঁর সঙ্গে রয়েছেন সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুর রশিদ।

অভিযানে প্রাথমিকভাবে বাস মালিকদের সতর্ক করে জরিমানা আদায় করা হচ্ছে। ইতোমধ্যে লন্ডন এক্সপ্রেসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, লন্ডন এক্সপ্রেসের বাসটি প্রথমে এসি বাস ছিল। পরে সেটিকে স্লিপার বাসে রূপান্তর করা হয়। তবে এ রূপান্তরের অনুমোদন বিআরটিএ দেয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, অন্যান্য বাসের কাউন্টারেও অভিযান পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে অর্থদণ্ড দেওয়া হচ্ছে। এরপরও সংশ্লিষ্ট বাস রাস্তায় চলাচল করলে বাস জব্দসহ ডাম্পিং করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।


শুভ প্রতিদিন/এমকে