প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৭:১৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

৪ মামলায় জরিমানা

কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:১৫:০০ অপরাহ্ন

ছবি: ।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বাজার এলাকায় সরকারি আদেশ অমান্য করে শপিং মল ও দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেসে ।

কে ইউ এন