প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৭:৩৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সভা অনুষ্ঠিত হয়েছে।

জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল পর্যালোচনা সভা

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:৩৫:০০ অপরাহ্ন

ছবি: ।

জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অভিভাবক সমাবেশ ও ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ জুলহাস আহমেদ সুজনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মুকিত এবং জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রহমত আলী হেলালী।সীমান্ত জার্নালের পরিচালক ড. হাবিবউল্লাহ মিসবাহ, দৈনিক শুভপ্রতিদিনের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুস শহীদ শাকির এবং জকিগঞ্জ সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, যখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় সমন্বয় তৈরি হয়। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কেবল বিদ্যালয় নয়, বাড়িতেও অভিভাবকদের সচেতন নজরদারি রাখতে হবে।"

এছাড়াও অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মইন উদ্দিন মনই, নাসিম আহমেদ ও মাওলানা সিদ্দিকুর রহমান।সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


সভায় শিক্ষার্থীদের ফলাফলের সার্বিক পর্যালোচনা করা হয় এবং তাদের একাডেমিক অগ্রগতির জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

কে ইউ এন