প্রকাশিত

১৯/০৮/২০২৬ ১০:০৬:২২ অপরাহ্ন

সিলেট জুড়ে

গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দক্ষিণ সুরমায় ১০ হাজার পিস ইয়াবাসহ চেয়ারম্যানের ছেলে আটক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১০:০৬:২২ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফুয়াদ আল আমিন নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ফুয়াদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মইনের ছেলে।

‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকায় ফুয়াদ আল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

‎​দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ফুয়াদ আল আমিন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মাদক চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


কে ইউ এন