মিলাদ ও দোয়া মাহফিল
প্রবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।
প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০২:২৪:১৫ পূর্বাহ্ন
ছবি: ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রবিত্র ঈদে মিলাদুন্নাবী(দঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
কুলাউড়া উপজেলা ব্রাহ্মনবাজার ইউনিয়নের মির্জাপুর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও তহিরুল আলম এতিমখানার মাদরাসা প্রাঙ্গণে প্রবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) বাদ আসর কুরআন তেলাওয়াত ও ইসলামীক গজল দিয়ে শুরু হয় ঈদে মিলাদুন্নাবী (দঃ) মাহফিল। পুরো সন্ধ্যা জুড়ে ইসলামীক বয়ান পেশ করেন অত্র এলাকার আলেম উলামারা। পরে মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরনের মধ্য দিয়ে শেষ হয় মাহফিল।
হাফিজ কারী আবদুল মজিদ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও তহিরুল আলম এতিমখানার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনসুর আলম আশরাফি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, হযরত মাওলানা সুলাইমান খান রব্বানী ও আলহাজ্ব মাওলানা ফারুকী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফিজ তায়েফ আহমাদ, সহকারী শিক্ষক অত্র মাদরাসা, হাফিজ ইউনুস আলী, সহকারী শিক্ষক অত্র মাদরাসা।
আরো উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা আবুল কালাম, মিনহাজ আহমদ, রাকিবুল হাসান রকিব, নোমান আহমদ, কামরান নাসিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল কাদির, শাহ নেওয়াজ, রাফিক উদ্দিন, প্রমুখ।
কে ইউ এন