প্রকাশিত

২৪/০৮/২০২৬ ০৭:৩৫:২৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

পুলিশের অভিযান

জকিগঞ্জে সাজা পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:৩৫:২৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত তিন আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।


অভিযানে বিয়ানীবাজার জিআর মামলা নং-১২৬/২০-এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. এনামুল হক (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ থানার পশ্চিম বেউ গ্রামের মৃত তছির আলীর ছেলে।


এ ছাড়া দক্ষিণ সুরমা জিআর মামলা নং-১৭২/২০-এর সাজা পরোয়ানাসহ ওসমানীনগর জিআর মামলা নং-১৬৬/১৪ এবং শাহপরাণ জিআর মামলা নং-২৪৬/২৩-এর পরোয়ানাভুক্ত আসামি হোসেন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জকিগঞ্জ থানার লামারগাঁও গ্রামের কুতুব আলীর ছেলে।


জকিগঞ্জ সিআর মামলা নং-৫১/২৩-এর সাজা পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কাদিরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ থানার গোটারগ্রাম গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে।

অন্যদিকে, জকিগঞ্জ জিআর মামলা নং-১৯৯/২১-এর পরোয়ানাভুক্ত আসামি তানভীর আহমদ (২২) কে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ থানার মাতারগ্রাম গ্রামের মৃত আং মুতলিব ওরফে মতুলের ছেলে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


অভিযানে জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মোমেন, এসআই (নিরস্ত্র) শৈলেশ চন্দ্র দাস, এসআই (নিরস্ত্র) সেকান্দর আলী, এএসআই (নিরস্ত্র) রকিবুল ইসলাম ভূইয়া ও এএসআই এরশাদ মিয়াসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

কে ইউ এন