প্রকাশিত

২৪/০৮/২০২৬ ০৭:৩৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নীরব বন বিভাগ

বিছনাকান্দিতে রাতের আধাঁরে অর্ধশত সরকারি গাছ উধাও

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:৩৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার - দমদমা সড়কে গত দুই থেকে তিন মাস ধরে রাতের আধাঁরে সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। 


স্থানীয়দের দাবী এ পর্যন্ত সড়কের পাশের প্রায় অর্ধশত গাছ কেটে নিয়ে গেছে ওই চক্রটি। একের পর এক গাছ কেটে নেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


সরেজমিনে জানা গেছে ,কয়েকমাস ধরে একটি চক্র রাতের আধাঁরে সড়কের দুই পাশে থাকা সরকারি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।দমদমা লালার বাড়ি এলাকায় সদ্য কাটা একটি মেহগনি গাছের গুরা এবং গাছের উপরের ডালপালা সড়কের পাশে খালে পড়ে আছে।গাছের মধ্যে অংশ দেখা যায়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভীতরগুল থেকে দমদমা পর্যন্ত সড়কের দুইপাশে অসংখ্য গাছ কেটে নেওয়া হয়েছে। তবে এসব গাছের গুরার অংশ আছে গাছ নেই।এসময় সাদাপাথর থেকে বিছনাকান্দিতে গুরতে আসা কয়েকজন পর্যটক জানান,সড়কের এসব গাছ চুরি হচ্ছে এতে সড়কের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদও বেহাত হচ্ছে।গাছ কাটা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবানও জানান তারা।  


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাতের আধাঁরে সড়কের পাশে থাকা, মেহগনি, বেলজিয়াম, রেন্টি করই এসব বড় বড় গাছ চিহ্নিত করেই কাটা হচ্ছে। প্রায় সময় তাদের বাঁধা দিতে গেলে মারতেও তেরে আসে। তারা আরোও বলেন,সরকারি গাছগুল যারা কাটছে তাদের মধ্যে বেশির ভাগ লোক মাদকসেবি।নেশার টাকা জোগাড় করতে তার এসব গাছ কেটে একটি চক্রের কাছে অল্প টাকায় বিক্রি করছেন।


স্থানীয়রা জানায়,কিছু দিন পূর্বে গাছ কাটার খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে গাছ কাটার সত্যতা পেয়েছেন। অনেক গাছের গুরা মাটিতে ডাকা থাকায় কাটা গাছের মধ্যে ১৮ টি গুড়া পেয়েছেন এবং গাছের গুড়া তুলে ফেলায় ও মাটি দিয়ে ঢেকে দেওয়ায় পাওয়া যায়নি।সত্যতা পেয়েও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। ফলে সুযোগ পেয়ে দূর্বৃত্তরা আবাও গাছ কাটছে।


স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই চক্রটি নির্বিঘ্নে রাতের আধাঁরে সরকারি গাছ কাটার সাহস পাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 


এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন,কয়েকমাস ধরে হাদারপার - দমদমা সড়কের ভীতরগুল ও দমদমা এলাকায় সড়কের গাছ কাটা হচ্ছে। বিষয়টির সত্যতা পাওয়া গেছে এবং ১৮ টি কাটা গাছের গুরা পাওয়া গেছে। এ বিষয়ে একটি মামালও হয়েছে । এখন আবারও গাছ কাটার খবর পেয়েছি। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হচ্ছে।যারা এসব কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, গত কয়েকমাস ধরে রাতের আধাঁরে সড়কের গাছ কাটার বিষয়টি আবগত হয়ে বন বিভাগ কর্তৃপক্ষ কে ব্যবস্থা নিতে বলেছি। আবাও গাছ কাটার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কে ইউ এন