গণপূর্ত মন্ত্রী
শাহজালাল মাজার জিয়ারত করলেন গণপূর্ত মন্ত্রী
প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০১:৪৮:৫৬ অপরাহ্ন
ছবি: ।
হযরত শাহজালাল (রা:) মাজার জিয়ারত করেছেন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আজ বুধবার সকালে তিনি শাহজালাল মাজারে এসে মাজার জিয়ারত ও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) এর প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অতিথি হিসেবে সিলেটে আসেন মন্ত্রীদ্বয়।
এইচ বি বা