প্রকাশিত

২৯/০৮/২০২৬ ০৩:২১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মেরামতের উদ্যোগ

SUST-এর অভ্যন্তরীণ ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুততার সঙ্গে মেরামতের উদ্যোগ

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৩:২১:০০ অপরাহ্ন

ছবি: ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত অংশের কারণে চলাচলে অসুবিধা এবং কিছু ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অত্যন্ত জরুরি কার্যক্রমের আওতায় রয়েছে।


প্রয়োজনীয় স্থায়ী সংস্কার কার্যক্রম গ্রহণের পূর্ব পর্যন্ত তাৎক্ষণিকভাবে দুর্ভোগ ও ঝুঁকি কমানোর লক্ষ্যে Civil and Environmental Engineering (CEE) বিভাগের কারিগরি তত্ত্বাবধানে নির্বাচিত ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে দ্রুততার সঙ্গে সাময়িক মেরামত ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই সংস্কার কার্যক্রম দৃশ্যমান হবে।


একই সঙ্গে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী, এই বাস্তব প্রকৌশল কার্যক্রমকে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ হিসেবেও কাজে লাগানো হবে। CEE বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা Outcome-Based Education (OBE)-এর আওতায় experiential learning/mini-internship হিসেবে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রকৌশলীগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে road condition assessment, field measurement, repair methodology, construction materials ও quality observation, safety management এবং post-repair monitoring-সহ বিভিন্ন বাস্তব প্রকৌশল কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।


এর মাধ্যমে একদিকে ক্যাম্পাসের সড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করার তাৎক্ষণিক উদ্যোগ বাস্তবায়িত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব প্রকৌশল সমস্যার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে। এই অভিজ্ঞতা তাদের practical competency, problem-solving ability, teamwork ও professional skills বিকাশে সহায়ক হবে।


বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করার পাশাপাশি বাস্তবমুখী ও Outcome-Based Education কার্যকরভাবে বাস্তবায়ন—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

এইচ বি বা