প্রকাশিত

২৯/০৮/২০২৬ ০৩:২৬:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

এনসিপি নেত্রী

সিলেটিদের নিয়ে কটুক্তি, এবার ক্ষমা চাইলেন এনসিপি নেত্রী

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৩:২৬:০০ অপরাহ্ন

ছবি: ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সিলেটিদের শুদ্ধ ভাষায় কথা বলা নিয়ে কটুক্তি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এনসিপি নেত্রী হুমায়রা নুর। টকশোতে তিনি বলেন, সিলেটি ভদ্রলোক, উনাকে আবার শুদ্ধ বাংলা বলতে বললে উনি পারবে না। কারণ লন্ডনী তো উনারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। সিলেটিরা বাংলাদেশ থেকে কেউ গেলে ওনারা পছন্দ করে না। উনারা বাংলাটাও ভালো ভাবে বলতে পারেন না। 

এমন কথা সম্বলিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। সিলেটিদের নিয়ে এমন কটাক্ষ মেনে নিতে পারেননি সিলেটবাসী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমায়রা নূরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

তারপর নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান হুমায়রা নুর। 

সিলেটিদের সাথে তার আত্মার সম্পর্ক উল্লেখ করে হুমায়রা নুর বলেন, আমি সিলেটিদের নিয়ে কোন বিরুপ মনোভাব পোষণ করি না। একইসাথে অনিচ্ছাকৃত ভূলের জন্য তিনি সিলেটের মানুষদের কাছে ক্ষমা চান।

এইচ বি বা