প্রকাশিত

২৯/০৮/২০২৬ ০৭:৩০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রত্যেকটি উপজেলায় বর্তমান সরকারের মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

মিনি নয়, দক্ষিণ সুরমায় হচ্ছে পূর্ণাঙ্গ স্টেডিয়াম

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৭:৩০:০০ অপরাহ্ন

ছবি: ।

সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রত্যেকটি উপজেলায় বর্তমান সরকারের মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এই মুহুর্তে আমাদের ২০১টি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বেশ কয়েকটি স্টেডিয়ামের ভূমি অধিগ্রহন কাজ চলমান রয়েছে। ঠিক সেভাবেই আজকে দক্ষিণ সুরমাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই এখানে ৩টি জায়গা পরিদর্শন করেছি এবং ৩টি জায়গার মধ্যে আজকে শেষ জায়গা পরিদর্শন করেছি। এই ৩ টি জায়গা থেকে বাছাই করে আমরা এখানে একট পরিপূর্ণ স্টেডিয়াম করতে চাই। এখানে মিনি স্টেডিয়াম না, পরিপূর্ণ স্টেডিয়াম করার পরিকল্পনা করছি।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য স্থান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেন।


সিলেট/তা/২