প্রকাশিত

৩০/০৮/২০২৬ ০৮:২৬:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্ক, সিলেটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৮:২৬:১০ অপরাহ্ন

ছবি: সিলেটের বটেশ্বর ও খাদিমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সিলেটে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের গায়ে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সিলেটের বটেশ্বর ও খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মৌবন ও দুধসাগর নামীয় দুই প্রতিষ্ঠানকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের মান নিশ্চিতকরণ এবং প্রযোজ্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


শুভ প্রতিদিন/এমকে