নেতাকর্মীদের শোডাউন
দিরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শোডাউন
প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৫:২০:০৪ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাবেক পৌর বিএনপির সহসভাপতি জালাল মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম চৌধুরীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
এইচ বি বা