বাংলাদেশে প্রবর্তন করতে হবে এমন একটি সাংবিধানিক পদ্ধতি যার মধ্য দিয়ে ভবিষ্যতে কোন সামরিক স্বৈরাচারের উৎপত্তি হবে না
বাংলাদেশে ভবিষ্যতে কোন ফ্যাসিবাদ এবং পেশি শক্তির উৎপত্তি হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৭:১৯:৩৬ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশে প্রবর্তন করতে হবে এমন একটি সাংবিধানিক পদ্ধতি যার মধ্য দিয়ে ভবিষ্যতে কোন সামরিক স্বৈরাচারের উৎপত্তি হবে না, কোন স্বৈরাচারী শক্তির উৎপত্তি হবে না, কোন ফ্যাসিবাদ এবং পেশি শক্তির উৎপত্তি হবে না। এ রকম একটি সাংবিধানিক সংশোধনের জন্য কাজ করছে বর্তমান সরকার।
এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির ইতিহাস আন্দোলন, গৌরব, উন্নয়ন, অর্জন ও ধারাবাহিক সংস্কারের ইতিহাস। দলের শীর্ষ নেতা তারেক রহমান ঘোষিত পরিকল্পনা দেশ থেকে দারিদ্র্য দূর করার পরিকল্পনা।
সভায় দেশের ইতিহাসের সাথে মেজর জিয়াউর রহমানের সম্পর্কের নানা ধারাবাহিক ঘটনার বিবরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সিলেট/তা/১