প্রকাশিত

০৭/০৯/২০২৬ ০৫:৪৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে রেস্টুরেন্টে অভিযান, দুটিকে জরিমানা

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৫:৪৭:০০ অপরাহ্ন

ছবি: ।

নগরের চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালিত হয়। যেখানে রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়।

অভিযানে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পানসী রেস্টুরেন্টে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।

তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই বছর আগে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও এখনো জেলা প্রশাসনের নিবন্ধন সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি দাবি করে, তারা সব কাগজপত্র যথাযথভাবে জমা দিয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে জানানো হবে বলে তাদের আগে জানানো হয়েছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, নিবন্ধন দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের হলেও প্রতিষ্ঠানটির কাগজপত্রে কোনো ঘাটতি থাকতে পারে; বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর খাবারের দাম অস্বাভাবিক বা অতিরিক্ত মনে হয়নি।

শুভ প্রতিদিন/এমকে