প্রকাশিত

১২/০৯/২০২৬ ০৮:২৩:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নগরীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে

সিলেটে মিছিলের প্রস্তুতির সময় দুই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৮:২৩:১০ অপরাহ্ন

ছবি: ।

নগরীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে নগরীর কাজিটুলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। পুলিশ জানায়, তারা দুজনই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় একটি মিছিলের প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, কাজিটুলায় মিছিলের প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট/তা/৬