রোববার বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
গোলাপগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কালামকে সংবর্ধনা
প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:৫১:০৩ অপরাহ্ন
ছবি: ।
গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেবক আবুল কালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী মজুমদার।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, বিশিষ্ট রাজনীতিবিদ মামুনুর রশীদ মামুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আজির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, গোলাম আজম শায়েস্তা, আনোয়ার হোসেন, কালাম সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
দশম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া বেগমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী সুবাহ তাবাসসুম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট/তা/৬