প্রকাশিত

১৩/০৯/২০২৬ ০৭:৫৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

পৃথক এসব অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়

দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:৫৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তি, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১৩ সেপ্টেম্বর) পৃথক এসব অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
ইয়াবাসহ গ্রেপ্তার হুমায়ুন কবির (৩৫) শাল্লা উপজেলার আটগাঁও পশ্চিমপাড়ার নুর মিয়ার ছেলে। পুলিশ জানায়, ৪ নম্বর চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তা থেকে তাকে ৯৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৩ নম্বর রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে থেকে মো. সজিব মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে। পুলিশ জানায়, পারমিট ছাড়া মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)কে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে দিরাই থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সুনামগঞ্জ/তা/৭