সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে বালুবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল নৌকার মাঝির
প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৮:২১:০৮ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে বালুবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপু একই উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকের ঘাটের উদ্দেশে রওনা হন শিপু মিয়া।
পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলে নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা সম্রাট মিয়া বলেন, শিপু রাতে বাড়িতে ছিলেন।
ভোরে ওঠে বালুবাহী নৌকা নিয়ে রওনা দেন। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার অকাল মৃত্যু হয়।
এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।
জাতীয়/তা/৬