নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ নদীতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৪:০৫:১৬ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় নদীর পানিতে মরদেহটি ভেসে ওঠে।
মাহি আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বোনের সঙ্গে ইটাখলা নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় শিশুটি।
ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও মাহির সন্ধান পাওয়া যায়নি।
দুই দিন পর রোববার সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
sa