প্রকাশিত

০৫/১০/২০২৬ ০২:১২:০০ অপরাহ্ন

জাতীয়

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০২:১২:০০ অপরাহ্ন

ছবি: ।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

র‍্যালিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী,সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট জেলা জেলা প্রশাসক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর রিকাবীবাজার চত্তর প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ স্টেডিয়াম গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসন নিশ্চিতকরণ মূল লক্ষ।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটে এবারই প্রথম দুই দিনব্যাপী (৫ ও ৬ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। এই আয়োজনের অংশ হিসেবে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আবাসন ও নগর উন্নয়ন সংক্রান্ত বিশেষ মেলার আয়োজনও করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সিলেটের ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলাই সিউকের মূল লক্ষ্য।


কেএন