প্রকাশিত

০৭/১০/২০২৬ ০৪:৩৪:২৩ অপরাহ্ন

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য নানাভাবে কর্মকান্ড চালাচ্ছে ‘পতিত দোসররা’

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৪:৩৪:২৩ অপরাহ্ন

ছবি: ।

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য ‘পতিত দোসররা’ নানা কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে, নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।’

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে সেখানে ডেঙ্গুর বিস্তার না ঘটে।

রিজভী আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।

তিনি বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না এ সরকার।’


কেএন