প্রকাশিত

১৯/১১/২০২৬ ০১:৩৫:০০ অপরাহ্ন

Advertisement

রাজনীতি

আওয়ামীলীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০১:৩৫:০০ অপরাহ্ন

আওয়ামীলীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

সিলেট ৬আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সেখানে তিনি পরিবারের সাথে বসবাস করছিলেন।

গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ ও পটভূমি পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকা সিলেটে মোট ৫টি হত্যা মামলা দায়ের করা হয়। 

বিয়ানীবাজার থানা: গত ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। গোলাপগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিরুল, নিহত মিনহাজের বড় ভাই সাঈদ আলম এবং নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকেও তার ও তার স্ত্রীর সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জয়নিউজবিডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ সময় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

কে ইউ এন

Advertisement
Advertisement
Advertisement