প্রকাশিত

০৭/১০/২০২৬ ০৫:২৫:৫০ অপরাহ্ন

জাতীয়

১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে

দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৫:২৫:৫০ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এ ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

তবে পূজার ছুটির বাইরে থাকবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরাও এ ছুটি ভোগ করবেন না। চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতাবহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।


কেএন