প্রকাশিত

২১/১০/২০২৬ ০২:১৪:২৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুলাউড়া

দুর্গোৎসবে যানজট নিরসনে সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদল

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০২:১৪:২৫ অপরাহ্ন

দুর্গোৎসবে যানজট নিরসনে সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদল

শারদীয় দুর্গোৎসব ঘিরে সৃষ্ট যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে সড়কে নেমে কাজ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত ব্রাহ্মণবাজার থেকে টুলিপাড়া পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে চলা যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও শারদীয় দুর্গোৎসবে যাতায়াতকারী মানুষ। এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও যানজটে আটকে পড়ে। এতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

এ পরিস্থিতিতে যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে উদ্যোগ নেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। এ কার্যক্রমের সূচনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমেদ খান, সহ-সভাপতি তাওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সায়মন মাহবুব, প্রচার সম্পাদক নাহিম আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন অপু।

এ ছাড়া সাব্বির, মারুফ, সাগর, নাজিম, সিহাব, রনি (১) ও রনি (২)-সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীও যানজট নিরসনের এ কার্যক্রমে অংশ নেন।

ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

কেএন