প্রকাশিত

১৯/১০/২০২৬ ০৬:২১:৫৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় সনাতন ধর্মাবলম্বী

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৬:২১:৫৬ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় সনাতন ধর্মাবলম্বী

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সামাজিক কর্মসূচির আওতায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর- ২০২৬) দুপুর ১২টায় সিউকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের সামাজিক কর্মসূচি সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

কেএন