প্রকাশিত

২৪/১০/২০২৬ ০৮:২৫:৫০ অপরাহ্ন

জাতীয়

মাদ্রাসায় বলাৎকার ঘটনাকে দুঃখজনক উল্লেখ কঠোর হুঁশিয়ারি সরকারের

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৮:২৫:৫০ অপরাহ্ন

মাদ্রাসায় বলাৎকার ঘটনাকে দুঃখজনক উল্লেখ কঠোর হুঁশিয়ারি সরকারের

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বরেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। কারণ, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।

এ সময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।

কেএন