প্রকাশিত

১৯/১০/২০২৬ ০৪:৩৬:১৩ অপরাহ্ন

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৪:৩৬:১৩ অপরাহ্ন

প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক

অস্ত্র হাতে 'মাদকবিরোধী অভিযান' নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আজ ১৯ অক্টোবর ২০২৬ তারিখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন প্রকৌশলী ইশরাক হোসেন।

রোববার (১৮ অক্টোবর) সরকারের শীর্ষ পর্যায় থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও শুরুতে তিনি তা অস্বীকার করেন। তবে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তার কাজের কারণে দল বা সরকার যেন কোনোভাবে বিব্রত না হয়, সেই কারণেই তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সংসদীয় এলাকায় একটি সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে লাইসেন্সকৃত পিস্তল হাতে মাদক সেবনকারীদের তাড়া করার একটি ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘটনার পর রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।

কেএন