প্রকাশিত

২৮/১০/২০২৬ ০৮:৩৫:৫৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৮:৩৫:৫৫ অপরাহ্ন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।
 

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডির নিন্দা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা এ ঘটনার স্মৃতিচারণ করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেন।

কেএন