প্রকাশিত

০১/১১/২০২৬ ০৭:৪৪:২৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুমিল্লার লাকসামে চাঞ্চল্যকর কাউছার হত্যার ঘটনায় অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৭:৪৪:২৮ অপরাহ্ন

কুমিল্লার লাকসামে চাঞ্চল্যকর কাউছার হত্যার ঘটনায় অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার

কুমিল্লার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভিকটিম কাউছার কুমিল্লা জেলার লাকসাম থানাধীন তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ০৯/১০/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকার সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। ফোনকল পাওয়ার পর তিনি তাঁর স্ত্রীকে জরুরি প্রয়োজনে বাইরে যা”েছন এবং বাড়ি ফিরতে দেরি হতে পারে বলে জানিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে ভিকটিম বাড়িতে ফিরে না আসায় তাঁর স্ত্রী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী ও আত্মীয়স্বজন বিভিন্ন ফোনে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। 

পরবর্তীতে গত ১৮/১০/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় স্থানীয় লোকজন জনৈক মকছুদা বেগমের বাড়ির পাশের একটি ধানখেতে ভিকটিমের অর্ধগলিত মৃতদেহ দেখতে পান এবং বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে ভিকটিমের স্ত্রী ও আত্মীয়স্বজন ঘটনা¯’লে গিয়ে ভিকটিমের লাশ দেখতে পান এবং সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ আভিযানিক দল গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৬.৪০ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা কুমিল্লা জেলার লাকসাম থানার মামলা নং-১০, তারিখ-১৮/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে কুমিল্লার লাকসামে চাঞ্চল্যকর কাউছার হত্যার ঘটনায় তদন্তেপ্রাপ্ত ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ রবিউল হোসেন (৩১), পিতা- আক্তার হোসেন, সাং- নতুন বাড়ী, থানা -লাকসাম, জেলা- কুমিল্লা। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

কেএন