প্রকাশিত

৩১/১০/২০২৬ ০২:১৪:৫৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

এবারের এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০২:১৪:৫৬ অপরাহ্ন

এবারের এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০৪ শিক্ষার্থী।

জানা গেছে, এবার সিলেটের পাসের হার গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে। গত বছর সিলেটে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।

এ বছরের পরীক্ষায় ৭১,৮৯৩ জন অংশ নেন। যার মধ্যে পাসের হারে ছেলেদের তুলনায় ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে মেয়েরা। রীক্ষায় অংশ নেওয়া ২৮,৯৩৫ জন ছাত্রের মধ্যে ১৪,০৯৬ জন পাস করায় পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। 

বিভাগভিত্তিক ফলাফলে ৬৮ দশমিক ৫৪ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে বিজ্ঞান বিভাগ (১৪,৩৫৩ জনের মধ্যে পাস ৯,৮৩৮ জন), এরপর ৪৭ দশমিক ৮১ শতাংশ পাসের হার নিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ (৮,১৮১ জনের মধ্যে পাস ৩,৯১১ জন) এবং ৪৬ দশমিক ২৯ শতাংশ পাসের হার নিয়ে মানবিক বিভাগ (৪৯,৩৫৯ জনের মধ্যে পাস ২২,৮৪৮ জন)।
 

কেএন