প্রকাশিত

৩০/১০/২০২৬ ০৮:১১:১৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রী মৃত্যু

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৮:১১:১৪ অপরাহ্ন

কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রী মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুনিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে সুনিয়ার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছিল। আগামী রোববার তার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ করে সামনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, গত রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সুনিয়াকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

পরীক্ষার শেষ মুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

কে ইউ এন