সাহিত্যচর্চা মননশীল সমাজ গঠনের অন্যতম মাধ্যম
কেমুসাসের ১২৯৩তম সাহিত্য আসর সম্পন্ন
প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৫:১৯:৪৫ অপরাহ্ন
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর ১২৯৩তম সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদককামরুল আলম। কবি শাহনূর আলম মাহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) কবি সৈয়দ আলী আহমদ।আলোচনায় অংশ নেন কেমুসাসের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, সহপাঠাগার সম্পাদক ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য মিনহাজ ফয়সল এবং কবিছয়ফুল আলম পারুল।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) কবি সৈয়দ আলী আহমদ বলেন,সাহিত্য মানুষের চিন্তা, চেতনা ও অনুভূতিকে সমৃদ্ধ করে। সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানুষ নিজের শেকড়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে আবিষ্কার করতে পারে। নতুন প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীল চর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের নিয়মিত সাহিত্য আসরের গুরুত্ব অপরিসীম। সভাপতির বক্তব্যে কামরুল আলম বলেন, সাহিত্যচর্চা কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, এটি মননশীল ও মানবিক সমাজ বিনির্মাণেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
কেমুসাস দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নিয়মিত সাহিত্য আসর লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক ভাববিনিময় এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে কেমুসাসের দীর্ঘ সাহিত্যিক ঐতিহ্য, নিয়মিত সাহিত্য আসরের গুরুত্ব এবং সমকালীন সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
তাঁরা বলেন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করা প্রয়োজন। পাঠাভ্যাস বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেও সাহিত্য সংসদের কার্যক্রম আরও গতিশীল হওয়া জরুরি।
আসরে উপস্থিত কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা তাঁদের অনুভূতি ও মতামত তুলে ধরেন। আসরে স্বরচিত লেখা পাঠ করেন সংসদের সাবেক কার্যকরী পরিষদ সদস্য বেলাল আহমদ চৌধুরী, সুফি আকবর, লোকমান হাফিজ, সালমা আলী, রিজাউল হক, কবির মাহমুদ, আতাউর রহমান বঙ্গী, মকসুদ আহমদ লাল, জুবের আহমদ সার্জন, কামাল আহমদ, শিপারা শিপা, অমিত মামুন, লিলু মিয়া, দিদার আহমদ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ছড়াকার কবির মাহমুদ। সেরালেখক মনোনীত হন শিপারা শিপা। বিজ্ঞপ্তি
কেএন