প্রকাশিত

০৮/১১/২০২৬ ০৬:২৬:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে প্রেসক্লাবের লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৬:২৬:০০ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে প্রেসক্লাবের লিফলেট বিতরণ

ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণে বিপর্যস্ত সিলেটের কোম্পানীগঞ্জ। এজন্য ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ব্যাপী উপজেলার থানা বাজার, টুকেরবাজার, ভোলাগঞ্জ বাজার, দয়ার বাজার ও কলাবাড়ী এলাকায় ‌জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে অংশ নেয় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল ও মো. তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. মানিক মিয়া।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব প্রচারপত্র বিতরণ করা হয়।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ক্রমেই কোম্পানীগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এজন্য ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেএন