প্রকাশিত

১১/১১/২০২৬ ০৪:৩৩:৪৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আব্দুল কাদির গ্রেফতার

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৪:৩৩:৪৭ অপরাহ্ন

সিলেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আব্দুল কাদির গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত আব্দুল কাদির জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত ইশাহিদ আলীর ছেলে। তিনি একজন তালিকাভুক্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বিয়ানীবাজার থানার জিআর নং-১১৭/২০১৭ এর মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং জকিগঞ্জ থানার একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে লোহারমহল এলাকা থেকে আটক করা হয়।

​পুলিশ আরও জানায়, ইতিপূর্বেও এই আসামিকে ২ বছরের সাজা পরোয়ানামুলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বর্তমানে আরও ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) সকালে যথাযথ পুলিশি প্রহরায় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

কেএন