জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৩:২৬:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে ছাএলীগ নেতা এনামুল হক রেজাউল করিম (২৬) নামে রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার (১৫ নভেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার আওতাধীন রানীগঞ্জ এলাকায় গত ১৪ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের দক্ষিণপাড়ার গ্রামের মো. আব্দুল হামিদ এর পএ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুন জগন্নাথপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর নাম আসামি হিসেবে উঠে আসে। মামলার এফআইআর নম্বর ২০ এবং জিআর নম্বর ১২৫। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৫০৬(২) ধারায় মামলাটি করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের বলেন গত রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হক রেজাউল করিম
গ্রেপ্তার করা হয়েছে পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববারই তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে ।
কেএন



