সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দুই মেরুতে মালিক-শ্রমিকরা;
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০১:৫৯:৩৮ অপরাহ্ন
আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের এ পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
তবে এ কর্মবিরতির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
অপরদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। আহুত ধর্মঘটকে অযৌক্তিক হিসেবেও আখ্যা দেন তিনি।
লেঅকমান আহমদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে।জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, ঘোষিত কর্মবিরতিতে তারা অংশ নেবেন না।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় কর্মবিরতির সঙ্গে সম্পৃক্ত না থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা।
অন্যদিকে তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
কে ইউ এন



