সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৪:৩৪:৪০ অপরাহ্ন
সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিক পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের চালিবন্দরস্থ সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল' কলেজ) সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত যাত্রী পরিবহন করত।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে তিনটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে যায়। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি নাশকতা হলেও কারা এর সাথে জড়িত তা এখনো নিশ্চিত নয়। জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মাত্র তিন দিন আগে উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার পর এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কেএন



